
Nobo Utthan Social Organization এর সভাপতি মোঃ মোবাশ্বির আহমেদের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন H.B Nobo Utthan Social Organization-এর উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দারুসসুন্নাৎ কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মালেক স্যার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. এ. রেজা স্যার, H.B Nobo Utthan Social Organization-এর উপদেষ্টা মোঃ বোরহান উদ্দিন, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সভাপতি মোসাহিদ মজুমদার, মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের প্রেসিডেন্ট সৈয়দ জুয়েল আহমেদ ও মোঃ সাইদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আলোর পথে সামাজিক সংগঠন, শেখর মানবিক সংগঠন, সাম্য মানবতা প্রহরী সংগঠন, রক্তদান ব্লাড ফাউন্ডেশন, লোকরা জনকল্যাণ সংঘসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ ও শিক্ষা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান বক্তারা।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধি, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন H.B Nobo Utthan Social Organization-এর সদস্য ও স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
দ.ক.২৬