
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস আজ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে লাখাইয়ের ইউএইচএফপিও ডা. কাজী শামসুল আরেফীন সহ লাখাই উপজেলার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, এএনসি ও পিএনসি কর্ণার, ল্যাবরেটরি, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর, রান্নাঘরসহ সবগুলো বিভাগ ও কর্ণার পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।
তিনি চলমান সেবা কার্যক্রম ও সামগ্রিক রোগী ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দ.ক.সিআর