1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ মাধবপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন উপমহাদেশে গণজাগরণের কবি হেমাঙ্গ বিশ্বাস চুনারুঘাট পরগনার সন্তান চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতীলীগ নেতা জামাল মিয়া গ্রেপ্তার ছাত্রদলের উদ্যোগে শায়েস্তাগঞ্জ কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ

চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে শ্রমজীবী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে চা বাগানের শত শত দুস্থ ও দরিদ্র শ্রমিক এবং তাদের পরিবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চা বাগানের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী এবং ডানকান ব্রাদার্স-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সাধারণ চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরও নানা রকম সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন। অন্যদিকে ডানকান ব্রাদার্স-এর ডিজিএম আবুল কালাম আজাদ বলেন, বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সর্বদা সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়।

দিনব্যাপী পরিচালিত এই মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের টিম চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সাধারণ রোগের চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে। প্রত্যন্ত অঞ্চলের এই অবহেলিত জনগোষ্ঠী ঘরের কাছে এমন উন্নত সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews