1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

শেখ আঃ ছাত্তার মেম্বার যার তিন সন্তানই কোরআনের হাফেজ এবং যার হজ্বের সৌভাগ্য হয়েছে তাকে নিয়ে মিথ্যাচার বেমানান 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আসাদ ঠাকুর: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে সমাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বর্তমান মেম্বার শেখ আঃ ছাত্তারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে নিন্দা প্রকাশ করেছেন হাফেজ আব্দুল গাফ্ফার সাজু।

তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, শেখ আঃ ছাত্তার মেম্বার কালিশিরি গ্রামের সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান। কালের বিবর্তনে ছাত্তার সাহেবের পরিবারে অভাব তৈরি হলেও তিনি কোনো দিন মদ ছুয়ে দেখেননি, জুয়া খেলেননি বরং সৎ পরিশ্রম করে জীবিকা নির্বাহ করাসহ তিন তিনটি ছেলে সন্তানকেই কোরআনের হাফেজ বানিয়েছেন। এবং যিনি ক্বাবা শরীফ জিয়ারতের সৌভাগ্য অর্জন করেছেন। তাকে গাজা ব্যবসায়ি বলে ফেসবুকে মিথ্যাচার করা নিছক নির্বাচবী মূর্খতা।

মানক্ষুন্নকর বিষয়গুলো তুলে ধরে সাজু বলেন, কিছু দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সময়ের সংবাদ, এডভোকেট কামাল চৌধুরী, এডভোকেট সজল চৌধুরী, টায়ার টিউব, ডেলি নিউজ, আমরোড এর নিউজসহ আরও বেশ কয়েকটি ফেক আইডি দিয়ে আহম্মদাবাদের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এতে যেমন সমাজে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে ঠিক তেমনি আহম্মদাবাদের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন ঘটার উপক্রম হয়েছে।

এ সব ফেইক আইডির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আহম্মদাবাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ফেক আইডি দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে ওই সব ফেক আইডির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও করেন।

ফেইক আইডি হতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, মিথ্যা অপপ্রচারের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews