1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ ১জন গ্রেপ্তার চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেফতার হাজী ইয়াছিন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নাসির উদ্দিন সাতছড়ি জঙ্গলে বিজিবির অভিযান: ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি উদ্ধার  চুনারুঘাটে উপজেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আগামী ৩ সেপ্টেম্বর নাম বদল, কাঠামো বহাল: র‍্যাবই কি ফিরছে এসআরবি নামে? মানুষের শ্রেষ্ঠত্ব, অহংকার ও স্রষ্টার প্রতি বিস্মৃতির এক আত্মজিজ্ঞাসা দৃশ্যমান দুর্যোগের আড়ালে জলবায়ু পরিবর্তনের অদৃশ্য পরিণতি  চুনারুঘাটে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, সন্দেহভাজন এক ব্যক্তি আটক মাধবপুরে গ্যাস লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল, সংস্কারে নেই উদ্যোগ! ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা ‎

চুনারুঘাটে হত্যা মামলার আসামি গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে হত্যা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন পন্ডিত মিয়া (৫০)। তিনি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাটে ধান ক্ষেতে আহমদ আলী সুজন নামে এক ব্যক্তির মর দেহ গতকাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চুনারুঘাট থানার এফআইআর নং-৩৭(০৮)২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড-এর মামলায় পন্ডিত মিয়াকে এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়াকে থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews