1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ করে দেওয়া হবে: প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন কতটা গণতান্ত্রিক?  চুনারুঘাটে সাবেক মেয়রের সঙ্গে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইউরোপ স্বপ্নের মর্মান্তিক পরিণতি: লাশ হয়ে ফিরলো বানিয়াচংয়ে জাহাঙ্গীর চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত চুনারুঘাট শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় সীমানা প্রাচীর নেই, ঝুঁকিতে হাজী আবুল হাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর, আটকে চাঁদা দাবি ও বিপাকে ইজারাদার বানিয়াচংয়ে চলাচলের অনুপযোগি রাস্তার ভোগান্তি কমাতে নিজস্ব উদ্যোগে এলাকাবাসীর সংস্কার শাসক বদলায়, ক্ষমতা বদলায়; মানুষের ভাগ্য বদলায় কবে?

চুনারুঘাট শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময়

জামাল হোসেন লিটন
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে মাদকের বিস্তার, বখাটেদের তৎপরতা ও চুরি প্রতিরোধে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) রাত ৮টায় পৌর শহরের বড়াইল গ্রামের মুরুব্বিদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্যের বিস্তার ও বখাটেদের তৎপরতা শুধু আইনশৃঙ্খলার অবনতিই ঘটায় না, এটি তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও হুমকির মুখে ঠেলে দেয়। একই সঙ্গে চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য দেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি চন্দ্র কুমার রায় মাস্টার, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বিএনপি নেতা দিদার আলী, বিশিষ্ট মুরুব্বি মো. আলাউদ্দিন, চাঁন মিয়া মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল ইসলাম লুবনসহ অনেকে।

মাদকবিরোধী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাহ নেওয়াজ, পৌর ছাত্রদলের সদস্যসচিব শাহ প্রান্ত, সংগঠক আব্দুল্লাহ আল মোছাপ্পা নিপু, সংগঠক রাকিব আহমেদ, পারভেজ মহালদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় মাদক নির্মূলে একটি কমিটি গঠনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পৌর শহরের প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ও অপরাধবিরোধী সচেতনতা বাড়াতে মাইকিং এবং লিফলেট বিতরণের প্রস্তাব দেওয়া হয়।

বক্তারা বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, অভিভাবক ও তরুণদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews