1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক নিয়ন্ত্রণে বিজিবি এবং নতুন আইনি ভিত্তি হৃদয়ে বাংলাদেশ: হৃদয়ের অঙ্গীকার, চেতনার প্রতিজ্ঞা  সাতছড়ি ও রামগঙ্গায় পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য-দূষণে হুমকির মুখে পরিবেশ চুনারুঘাটে দূর্নীতিবাজ ডেপুটি রেঞ্জার আশিকের এলাকায় বসবাস নিয়ে ক্ষোভ ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত করেন ইউএনও গালিব চৌধুরী  চুনারুঘাটে গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন ও বিতর্ক ক্ষমতার পালাবদল ও প্রতিষ্ঠান দখলের সংস্কৃতি: শিক্ষাব্যবস্থা ও সমাজের নীরব সংকট- মোঃ রোকনুজ্জামান শরীফ নিজ অর্থে রাস্তা উন্নয়নে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী কায়সার ফকির শায়েস্তাগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে ভ্রাম্যমাণ অভিযান ও জরিমানা

চুনারুঘাটে গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন ও বিতর্ক

স্থানীয় সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

চুনারুঘাট উপজেলার গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে ৫ই আগস্ট জাতীয় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন ঘিরে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে রক্ত দেওয়া প্রকৃত জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে বিগত স্বৈরাচার সরকারের দোসর ও ‘আওয়ামী ডেভিল’দের নিয়ে অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু নাছেরের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানে জুলাইয়ের মূল চেতনা ও শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরার কথা থাকলেও যাদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালিত হয়েছে, তারা সরাসরি জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার আন্দোলনের বিরোধী অপশক্তি। অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করে বিতর্কিত ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

অনুষ্ঠানের নেপথ্য নায়ক অধ্যক্ষ আবু নাছেরকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তিনি ২নং আহমেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন। অতীতেও তার বিরুদ্ধে গাজীপুর হাইস্কুল এন্ড কলেজকে দলীয় স্বার্থে ব্যবহার করে ‘আওয়ামী লীগের কর্মী তৈরির কারখানা’ বানানোর গুরুতর অভিযোগ রয়েছে। একজন স্বৈরাচারের দোসর ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারীর হাতে কীভাবে এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসের দায়িত্ব সোপর্দ হলো, তা নিয়ে চুনারুঘাট জুড়ে বইছে আলোচনার ঝড়।

এদিকে ঘটনাটি কেন্দ্র করে চুনারুঘাটের ১নং গাজীপুর ইউনিয়ন স্থানীয় ছাত্রনেতা ও প্রকৃত জুলাই যোদ্ধাদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা ক্ষোভ প্রকাশ করে একের পর এক পোস্ট দিচ্ছেন। তাদের প্রশ্ন—যাদের হাতে জুলাইয়ের রক্ত লেগে আছে, তারা কীভাবে জুলাইয়ের মূল্যায়ন করবে? কেন বিপ্লবের প্রকৃত বীরদের বাদ দিয়ে আওয়ামী ডেভিলদের পুনর্বাসন করা হচ্ছে? এই অপকর্মের দায়ভার শেষ পর্যন্ত কার?

স্থানীয় ছাত্র-জনতা ও সচেতন নাগরিকরা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিতর্কিত এই আয়োজনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

দ.ক/এমএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews