1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আল-আমিন সাঈফী শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টায় শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারে ‘শায়েস্তাগঞ্জ পৌরবাসী’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, গত ২৩ জুলাই এক সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর মো. আবদুল জলিলের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলো তাদের দাবি অনুযায়ী ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাকেও তারা হয়রানিমূলক বলে দাবি করেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মো. আবদুল জলিল একাধিকবার জনগণের ভোটে শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা মামলার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের দাবি জানান। তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক এবং নিরপরাধ কাউকে হয়রানি করা হলে তার অবসান নিশ্চিত করা প্রয়োজন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews