1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

বাহুবলের বিএনপি নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ 

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কথিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, ফ্যাসিবাদী শাসনামলে যারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে অবস্থান নিয়েছিলেন এবং একাধিক মিথ্যা মামলার শিকার হয়েছিলেন, তাদের বিরুদ্ধে আবারও পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে।

তাদের অভিযোগ, উপজেলা বিএনপি সহ-সভাপতি আবুল রকিব , উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ সিজিল মিয়া, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক সায়েম আহমেদ চয়ন ও উপজেলা ছাত্রদলের নেতা সুজন মিয়াসহ একাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী আওয়ামী লীগের নেতা শৈবাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন । এ ধরনের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সত্যকে আড়াল করা যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের প্রত্যাশা করছি।”

বিবৃতির শেষাংশে তারা সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দ.ক/এনএইচআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews