1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

লটারির মাধ্যমে স্কুলে ভর্তির ফলে মেধাবী শিক্ষার্থীরা হারিয়ে গেছেন: জি কে গউছ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ বলেছেন, এক সময় স্কুলগুলোতে ভালো শিক্ষার্থীদের ভর্তি করা হতো। ভর্তি পরীক্ষার মূল্যায়নের মাধ্যমে তাদের থেকে মেধাবীদের ভর্তির সুযোগ দেয়া হতো। কিন্তু এ সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি। হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিলো লটারির মাধ্যমে ভর্তির। এতে অনেক মেধাবী শিক্ষার্থী হারিয়ে গেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ফলের দিক থেকে সিলেট বিভাগে প্রথম স্থান করায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জি কে গউছ আরও বলেন, কত মা-বাবার আহাজারি দেখেছি। তখন কিছুই করার ছিল না। সুযোগের অপেক্ষায় ছিলাম, যদি কোনো দিন আমি সুযোগ পাই তাহলে মেধাভিত্তিক ভর্তির ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবো।

শিক্ষক সংকট নিয়ে তিনি বলেন, এ সংকট একদিনে হয়নি। বছরের পর বছর কোনো জবাবদিহিতা ছিল না। যে যার মতো কাজ করেছে। তাই দেশে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছিল।

জি কে গউছ বলেন, চেষ্টা করেছি আগামীতে দেশে আর লটারির ব্যবস্থা থাকবে না। সর্বত্রই মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হবে। মেধা দিয়েই তারা দেশকে জয় করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ ও জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews