1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ

১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই 

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে ১৪৪টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ ও ২০২৫ সালের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ছয়টি ক্যাটাগরির ১৪৪টি পদের জন্য মোট ১৮,৯৭৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আবেদনকারীদের লিখিত পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে মোবাইল এসএমএস (SMS)-এর মাধ্যমে অবহিত করা হয়েছে।

পদের বিবরণ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩০টি স্বাস্থ্য সহকারী, ৭টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪টি অফিস সহায়ক এবং স্টোর কিপার, গাড়ি চালক ও ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট পদে ১টি করে মোট ১৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রবেশপত্র সংগ্রহ ও নির্দেশনা: পরীক্ষার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

২০২৩ সালের বিজ্ঞপ্তির স্বাস্থ্য সহকারী পদ: cshabiganj.teletalk.com.bd/admitcard/

২০২৫ সালের বিজ্ঞপ্তির সকল পদ: cshabiganj.teletalk.com.bd/cshabiganj2025/admitcard/

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। রঙিন প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews