1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

চুনারুঘাট প্রতিনিধি:: শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে চুনারুঘাটের দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ নাজিম উদ্দিন শামসু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক চৌধুরী,সাবেক সভাপতি কামরুল ইসলাম ,জামাল হোসেন লিটন এবং মিস নাজনীন আহমেদ সিলভি, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফজলুর রহমান তরফদার আবিদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুন,চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইজমাইল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, চুনারুঘাট সিসিটিভির পরিচালক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আজাদ তালুকদার,আবেদীন রিপন,সাংবাদিক মিজানুর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ সহকারী শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তরা আলোচনায় বলেন
সভায় শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসা প্রধান বিষয়গুলো শ্রেণিকক্ষে আধুনিক পাঠদান পদ্ধতি, মাল্টিমিডিয়া ব্যবহার এবং শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ।
ঝরে পড়া রোধ: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করে আর্থিক সহায়তা ও উপবৃত্তির আওতায় আনা।
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখা।
বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও খেলাধুলার পরিবেশ। সন্তানের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা এবং বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করা এবং নিয়মিত অভিভাবক প্রতিনিধির সাথে মিটিং করা।

প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী বলেন, “একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। সরকার শিক্ষাখাতে ব্যাপক বিনিয়োগ করছে। কিন্তু শুধু সরকারের একার পক্ষে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় প্রশাসন সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “কোচিং নির্ভরতা কমিয়ে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের শতভাগ পাঠদান নিশ্চিত করতে হবে। নকল ও অসদুপায় বন্ধ করে মেধাভিত্তিক মূল্যায়ন করতে হবে।” তিনি বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতি সাবেক মেয়র জনাব মোঃ নাজিম উদ্দিন শামসু বলেন, “দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয় চুনারুঘাটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সুপ্রিয় খাবার পানি এবং খেলাধুলার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানান।

সভা শেষে শিক্ষার মানোন্নয়নে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়:
প্রতি দুই মাস পরপর শিক্ষার অগ্রগতি নিয়ে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করা।
দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা।
বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি চালু করা।
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews