1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে অংশীজনদের মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ, বিরোধের অবসান

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

আল আমিন সাঈফী: শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় টমটম ভাড়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলমান যাত্রী-চালক বিরোধের অবসানে সোমবার (২০ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন টমটম ভাড়ার তালিকা নির্ধারণ করা হয়, যা ২০ জুলাই থেকেই কার্যকর হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী। তিনি যাত্রী, টমটম মালিক-শ্রমিক প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত শুনে সবার গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে পৌঁছান।

সভায় টমটম মালিক সমিতির সভাপতি সুমন মিয়া ও সাধারণ সম্পাদক ফজর আলী মিয়া মালিক-চালকদের পক্ষ থেকে কয়েকটি রুটের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয়ের প্রস্তাব দেন। একই সঙ্গে তারা জানান, পৌরসভার বাইরের টমটম রিজার্ভ যাত্রী নিয়ে পৌর এলাকায় প্রবেশ করতে পারবে, তবে শায়েস্তাগঞ্জ পৌরসভার নিবন্ধিত নম্বরপ্লেট ছাড়া কোনো টমটম পৌর এলাকায় যাত্রী ওঠানামা করতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী বলেন, পর্যায়ক্রমে পৌর এলাকায় চলাচলকারী সব টমটমকে নিবন্ধন ও নম্বরপ্লেটের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে প্রায় ৫০০টি টমটমকে নম্বরপ্লেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর ফলে যানবাহন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা প্রতিষ্ঠা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রীসেবার মান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রশাসনের উদ্দেশ্য কারও ক্ষতি করা নয়; বরং যাত্রী ও চালক—উভয় পক্ষের স্বার্থ সংরক্ষণ করে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

সভায় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র এফ এম আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন ও আব্দুল জলিল, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক মোহাম্মদ ইনজামামুল হক (নাঈম), আল আমিন সাঈফী, মিজানুর রহমান, সুমন, মুজিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, টমটম মালিক-চালক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। পাশাপাশি যাত্রী ও চালকদের পারস্পরিক সম্মান বজায় রেখে নির্ধারিত ভাড়া অনুসরণের আহ্বান জানানো হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন ভাড়ার তালিকা অনুযায়ী আপ-ডাউন রুটে সর্বোচ্চ ভাড়া ১০ টাকা এবং স্বল্প দূরত্বে সর্বনিম্ন ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, উপজেলা প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর প্রশাসনিক পদক্ষেপের ফলে দীর্ঘদিনের টমটম ভাড়া-সংক্রান্ত অস্থিরতার অবসান হয়েছে। তারা আশা করছেন, নতুন ভাড়া, নম্বরপ্লেট ব্যবস্থা এবং বাইরের টমটম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় আরও শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে।

দ.ক.এ.এ.এস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews