1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাট পৌরসভার উন্নয়ন পরিদর্শনে এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

জামাল হোসেন লিটন : চুনারুঘাট পৌরসভার চলমান অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি ও মান যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক – এডিভি ও ফরাসি উন্নয়ন সংস্থা – এএফডি এর প্রতিনিধি সিনথিয়া মিলা সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর – এলজিইডি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার দুপুর ১২টায় প্রতিনিধি দলটি চুনারুঘাট পৌরসভা কার্যালয়ে পৌঁছালে পৌর প্রশাসক,সামাজিক,রাজনৈতিক ও পৌর কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুরুতেই পৌরসভার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর হিসাব রক্ষক জনাব লিয়াকত চুনারুঘাট পৌরসভার চলমান প্রকল্পসমূহের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এডিভি ও এএফডি এর আর্থিক সহযোগিতায় এবং এলজিইডির কারিগরি সহায়তায় আমাদের পৌরসভায় রাস্তা, ড্রেন, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে।”
প্রজেক্টেরের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন।

এলজিইডি মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, গুণগত মান ও নির্ধারিত সময়সীমা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে এডিভি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা কাজের মান, ম্যাটেরিয়ালের গুণগত দিক এবং কাজের গতি খতিয়ে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলে তাদের মতামত জানেন।

এএফডির ক্যান্টি ডিরেক্টর
সিনথিয়া মিলা সাংবাদিকদের বলেন, “চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজের অগ্রগতি আমাদের প্রত্যাশা অনুযায়ী। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। তবে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
এডিভির সিনিয়র প্রজেক্ট ডিরেক্টর অমিত রায় বলেন নিরাপদ পানি ও নারীদের অগ্র অধিকার দিয়ে সামাজিক প্রজেক্ট গুলো চালিয়ে নিতে হবে।

এলজিইডি মন্ত্রণালয়ের প্রজেক্ট ডিরেক্টর তোফায়েল আহমেদ বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই প্রকল্প বাস্তবায়ন করছি। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। উন্নয়নের কাজ নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করার তাগিদ দেন।
অর্থমন্ত্রালয়ের যুগ্ন সচিব মোস্তফা মোর্শেদ বলেন চুনারুঘাট পৌরসভার বাজার হাট, স্থায়ী ভবন সহ বাজারে যানযট নিরসনে দ্রুত কাজ করতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।

পৌর প্রসাশক প্রতিক্রিয়া
চুনারুঘাট পৌর প্রসাশক জনাব গালিব চৌধুরী বলেন, “উন্নয়ন সহযোগী সংস্থা এডিভিও এএফডি এবং এলজিইডির সহযোগিতা ছাড়া এত বড় উন্নয়ন সম্ভব ছিল না। প্রতিনিধিদের দেওয়া পরামর্শ আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। অচিরেই চুনারুঘাট একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে উঠবে।”

পরিদর্শনের সময় পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু,বিএনপি সাধারণ সম্পাদক মীর সিরাজ,প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক চৌধুরী সহ পৌর নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews