1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

সৌদিতে অপহরণের পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেন বাহুবলের নবী হোসেন, থানা নেয়নি অভিযোগ 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাহুবল প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে অপহৃত হয়ে মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছেন বাহুবল উপজেলার গকুলপুর গ্রামের মো. নবী হোসেন (২৩)। অপহরণকারীরা দেশীয় বিকাশ নম্বরের মাধ্যমে তার বড় ভাইয়ের কাছ থেকে ৪২ হাজার টাকা আদায় করে। ৪ দিন হলো নবী হোসেন দেশের বাড়িতে ফিরেছেন।

অভিযোগ উঠেছে, ঘটনার পর ভিক্টিমের বড় ভাই মো. জমির আলী ৩ দিন বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও থানা তা গ্রহণ করেনি। অথচ থানা পুলিশই ওই 01857640000 বিকাশ নম্বর ট্র্যাক করে আসামির নাম-ঠিকানা বের করে দিয়েছে।

জমির আলীর দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ আছে, গত ০২/০১/২০২৬ ইং তারিখে নবী হোসেন সৌদি যান। ০৩/০৬/২৬ তারিখে শেষ কথা হয়। ১৩ দিন পর ১৫/০৬/২৬ তারিখে “Md. mamun” নামের ইমু আইডি থেকে অপহরণের কথা জানিয়ে মুক্তিপণ চাওয়া হয়। ভাইয়ের জীবন বাঁচাতে ১৫ তারিখ ৩৪,০০০ ও ১৬ তারিখ ৭,০০০ টাকা পাঠানো হয়। টাকা নিয়েও নবীকে ছাড়া হয়নি। পরে সে নিজেই কোনোভাবে দেশে ফিরে আসে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জাতীয় দৈনিকের প্রতিনিধির কাছে বাহুবল থানার ওসি সাহেব বলেছেন, “থানায় এ বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হয়নি”।

স্থানীয়দের অভিযোগ, গত এক মাসের মধ্যেই বাহুবল উপজেলায় ৪/৫টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলেও একটি মহল ফেসবুকে থানার “আইনশৃঙ্খলা ভালো” বলে প্রচার করে যাচ্ছে।

প্রশ্ন উঠেছে – একদিকে অপহরণ-মুক্তিপণ-খুন, অন্যদিকে প্রশংসার পোস্ট। এরা কি নিজের ফায়দা হাসিলের জন্য তেল মারছে? এরা কি বাহুবলের মানুষের পক্ষে না বিপক্ষে?

প্রসংশাকারীদের মুখোশ উন্মোচন করতে আগামীকাল সাংবাদিকরা নবী হোসেনসহ একাধিক ভিক্টিমের বাড়িতে যাবেন। তারা সরাসরি ভিক্টিমদের মুখের কথা শুনবেন।

ভিক্টিমের পরিবার দ্রুত মামলা নিয়ে আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সাথে যারা অভিযোগ গ্রহণ করেনি এবং মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা চান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews