মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
খোয়াই নদীর সাইজ্জার গুদারা ঘাটে নিত্য দুর্ভোগ বাহুবলে একই পরিবারের তিন ভাই, তিন দলে রাজনীতি: রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সংস্কৃতির আয়নায় কিছু অস্বস্তিকর প্রশ্ন- হাবিব খোকন | মতামত  শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ বানিয়াচংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌদিতে ড্রাগন চাষে নতুন অধ্যায়: প্রবাসী বিনিয়োগকারী জহুর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ চুনারুঘাটে বিএনপি নেতা মীর সিরাজের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোঃ আমীর হোসেন সোহাগ: ৭ ই জুলাই রোজ মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্টদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধি দল সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন করেছেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।

পরিদর্শনকালে তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং নগর পরিচালনা,জনসেবা ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আগ্রহের সঙ্গে অবগত হন।

এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক শ্রদ্ধা,সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিশ্বাস করেন।

পরবর্তীতে সিটি কর্পোরেশন প্রশাসক এর নেতৃত্বে সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের গর্ব—আলী আমজাদের ঘড়ি, ঐতিহাসিক ক্বীন ব্রিজ এবং সুরমা নদীর মনোমুগ্ধকর তীর পরিদর্শন করেন। প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য সমন্বয়ে গড়ে ওঠা সিলেটের সৌন্দর্য বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপনের এই মুহূর্তগুলো ছিল সত্যিই স্মরণীয়।

সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নগরী নয়, এটি আন্তরিকতা, অতিথিপরায়ণতা ও সম্প্রীতিরও এক অনন্য উদাহরণ।এখানকার মানুষের উষ্ণ অভ্যর্থনা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং হৃদয়স্পর্শী আতিথেয়তা আমাদের পরিচয়ের অন্যতম গর্ব।আমি বিশ্বাস করি, এই আন্তরিকতার ছোঁয়াও আমাদের সম্মানিত অতিথির হৃদয়ে সিলেট সম্পর্কে একটি ইতিবাচক ও স্থায়ী স্মৃতি হয়ে থাকবে।

দ.ক/এমএএইচএস 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews