1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

আহম্মদাবাদে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

আজিজুল হক নাসির: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ খ্রি: সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হওয়ায় কালিশীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ৪ জুলাই বাদ সন্ধ্যা চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের হাজী মফিজ উলাহ কমিউনিটি সেন্টারে শহীদ মাওলানা আলা উদ্দিন আখঞ্জী ফাউন্ডেশন এ সংবর্ধনা প্রদান করে।

অধ্যক্ষ কুতুবউদ্দিন আখনজীর সভাপতিত্বে ও সাংবাদিক আজিজুল হক নাসিরের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, পাইকপাড়া শ্রমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বদরুল, গেরারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমগীর, দক্ষিণ কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুমন দেব রায়,
কালিশিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মুজিবুর রহমান, ছাত্রদল নেতা নবিউর রহমান অপূর্ব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহ উদ্দিন আখনজী, সহকারী শিক্ষক মাসুক মিয়া, হায়দার আলী, অপুর্ব পাল, স্থানীয় মুরুব্বি আঃ আউয়াল ময়না, হায়দর আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ মাওলানা আলাউদ্দিন আখঞ্জী ফাউন্ডেশনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী হারুন।

উপস্থিত ছিলেন, স্থানীয় মুরুব্বি আঃ জব্বার, আঃ রহমান, ফজল আখনজী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষক মতিউর রহমানকে অভিনন্দন ও ভুয়সী প্রশংসা করা হয়। তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।

দ.ক/এএইচএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews