1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

চুনারুঘাটে মাদকবিরোধী সভা অনুষ্টিত 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মনির সরকার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের চেগানগর নতুন বাজারে এক মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মালেক মাস্টার (বিএসসি)। মাদকবিরোধী এই সমাবেশটি চমৎকারভাবে পরিচালনা করেন মিয়া মোহাম্মদ জসিম

সমাবেশে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলাকার রাজনৈতিক, সামাজিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তাদের মধ্যে গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মীর সৈকত আলী সেলিম, বাল্লা বিজিবি (BGB)-র সুবাদার দাউদ আহমেদ, বিএনপি নেতা সিরাজ জমাদার, যুবদল নেতা সোহেল শাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান রিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এলাকাবাসীর তীব্র দাবি: “আমাদের এলাকাকে যেন চিরতরে মাদক মুক্ত ঘোষণা করা হয়। প্রশাসন যেন আরও বেশি সোচ্চার ও কঠোর হয়ে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।”

সমাবেশে উপস্থিত বক্তারা এলাকাবাসীর এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদকবিরোধী অভিযানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশটি স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করেছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews