1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে প্রশংসিত চুনারুঘাটের মীর ইব্রাহিম মিয়া

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

নাজমুল ইসলাম হৃদয়: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী ও কোনাউড়া গ্রামের ওমান প্রবাসী মীর ইব্রাহিম মিয়া নিজ অর্থায়নে বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার ও উন্নয়ন কাজ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ৬নং ওয়ার্ডের টিলাগাঁওসহ আশপাশের বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও রোগী পরিবহনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হতো এলাকাবাসীকে।

এ অবস্থায় ওমান প্রবাসী মীর ইব্রাহিম মিয়া ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে মাটি ভরাট, সংস্কার ও চলাচল উপযোগী করার কাজ শুরু করেন। ইতোমধ্যে টিলাগাঁওসহ বিভিন্ন গ্রামের বেশ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের অনেক আগেই মীর ইব্রাহিম মিয়া এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসে অবস্থান করেও এলাকার মানুষের খোঁজখবর নেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।

এ বিষয়ে মীর ইব্রাহিম মিয়া বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। জনপ্রতিনিধি হই বা না হই, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি আরও কাজ করতে চাই।”

এলাকাবাসীর আশা, ভবিষ্যতেও তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews