1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দেশের সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

কালনেত্র ডেস্ক: দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাব ১০টিতে অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রিসাইলেন্স ফর এনইইটি’-এর অধীনে দেশের বিভিন্ন জেলার যুবকদের বিশেষ প্রশিক্ষণে, বিশেষ করে যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দেশের বিভিন্ন এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে যুবকদের প্রশিক্ষণ দেবে বলে জানা গেছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews