1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন

ক্ষমতাসীন দলের হাত ধরে ৫নং ওয়ার্ডে উন্নয়নের আশির্বাদ যুবনেতা রুমেল

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব দলিয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন, সমাজের কল্যাণে নিজেদের বিলিয়ে দিতে হবে এবং দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনকল্যাণে আত্মনিয়োগ এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বুধবার (২৪ জুন) সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাণীরকোট বাজার টু খোয়াই বাধ সড়কের ৪০০ ফুট ইটসলিং রাস্তার শুভ উদ্বোধনকালে ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসব কথা জানান।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালেহ উদ্দিন বাবরু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, বিএনপি নেতানহাসিম, আহম্মদাবাদ ইউনিয়নের ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মমিনা খাতুন, যুবদল নেতা রাব্বি তালুকদার, যুবদল নেতা মুজিবুর, উপজেলা জাসাস নেতা সাগর খান হিরণ ও ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রকিব আহমেদ ।

যুবনেতা রুমেল আহমেদ বলেন, ৫নং ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ, মেরামত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি একটি সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাস্তার সলিংয়ের কাজের উদ্বোধনে ওয়ার্ডের বিপুলসংখ্যক দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এবং সংগঠনের কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং এলাকার উন্নয়ন বিষয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য যে, ৫ আগস্টের সরকার পতনের পর আহম্মদাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের বরাদ্দকৃত উন্নয়নমূলক অধিকসংখ্যক কাজই যুবদল নেতা রুমেল আহমেদের হাত ধরেই বাস্তাবায়িত হচ্ছে বলে জানা যায়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews