1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নজরুল বর্ষ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

কালনেত্র ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ঘোষণানুযায়ী, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কাল ‘নজরুল বর্ষ’ হিসেবে উদ্‌যাপিত হবে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণার কথা জানান। পরবর্তীতে সেই ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রজ্ঞাপন জারি করা হলো।

সরকারি উদ্যোগে এ সময়জুড়ে জাতীয় কবির জীবন, সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তার সাহিত্যকর্ম, গান ও চিন্তাধারা আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews