1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

 

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মাধবপুর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শাহ আলম (৩৮)। তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. ডোগাই মিয়া এবং মাতার নাম আনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল শনিবার ( ১৩ জুন ) রাত আনুমানিক ১০ ঘটিকায় মাধবপুর থানাধীন ১১ নং বাঘাশুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় শাহ আলমের ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০০ (ছয়শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন এসআই সাকিব হোসেন, এসআই স্বপন চন্দ্র, এএসআই মো. নাঈম মিয়া ও এএসআই গোলাম সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া জেলার মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট