1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন কথা নয়, মানুষ চায় দৃশ্যমান উন্নয়ন: এমপি শাম্মি জাতীয় উশু প্রতিযোগিতায় চুনারুঘাটের আনাছের স্বর্ণপদক জয় হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা

ঝড়ে ঘর হারানো শিপ্রা রাণীর পা‌শে দাঁড়ালেন জেলা প্রশাসক 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঘর হারা‌নো বৃদ্ধা শিপ্রা রাণী নাগের পা‌শে দাঁ‌ড়ি‌য়ে‌ছে হ‌বিগঞ্জের জেলা প্রশাসন। তা‌কে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

আজ রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মানবিক সহায়তা অনুষ্ঠানে শিপ্রা রাণী নাগের হাতে এই অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক জি. এম. সরফরাজ।

সাম্প্রতিক ঝড়ের তাণ্ডবে শিপ্রা রাণী নাগের একমাত্র মাথা গোঁজার ঠাঁইটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। বয়সের ভারে ন্যুব্জ এবং আর্থিকভাবে অসচ্ছল এই বৃদ্ধা এক সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক নিজে সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। পরে দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে তাকে এই আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। শিপ্রা রাণী নাগের ঘর পুনর্নির্মাণে সহায়তা দিতেই এই উদ্যোগ। আশা করি, এতে তিনি নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”

সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিপ্রা রাণী নাগ জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। অশ্রুসজল চোখে তিনি ব‌লেন এ টাকা দি‌য়ে তি‌নি ঘর তৈরী কর‌বেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews