মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জের বিশিষ্ট কবি এম এ রব-এর ৯ম প্রয়াণ দিবস আজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও গবেষক এম এ রব -এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও সাহিত্যপ্রেমীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

এম এ রব ছিলেন একজন মননশীল লেখক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তাঁর রচিত প্রবন্ধ, কবিতা ও গল্পগ্রন্থ পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়। তিনি সম্পাদনা করতেন মাসিক সাহিত্য সাময়িকী “শ্বেতপায়রা”, যা স্থানীয় সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ “পেছনে হাঁটলে সামনের পথ চলে না” জাতীয় গণগ্রন্থাগার কর্তৃক Best Selection হিসেবে স্বীকৃতি লাভ করে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জাতীয় পুরস্কারেও ভূষিত হন। এছাড়া তিনি হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।

সাহিত্যপ্রেমীসহ সর্বস্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকাহত পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে, যেন মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews