1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

শ্রমিকদের উন্নত জীবনমান নিশ্চিত করব: এমপি ফয়সল

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, শ্রমিকদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে শিক্ষা, চিকিৎসা ও মৌলিক সুবিধা সম্প্রসারণে তিনি কাজ করে যাবেন।

তিনি বলেন, আজ মহান মে দিবস। এই দিনটি শুধু একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস ও আত্মত্যাগের গৌরবময় স্মৃতি। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনে বহু শ্রমিক শহীদ হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বিশ্বব্যাপী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। তাই মে দিবস আমাদের শেখায়—অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হয় এবং সংগ্রাম চালিয়ে যেতে হয়।

শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমি আপনাদেরই মানুষ। নোয়াপাড়া চা বাগানের পাশে আমার শৈশব ও কৈশোর কেটেছে। খুব কাছ থেকে আমি চা শ্রমিকদের জীবন সংগ্রাম, দুঃখ-কষ্ট ও বঞ্চনা দেখেছি। আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন—এটা আমি গভীরভাবে উপলব্ধি করি।”

তিনি আরও বলেন, “বিগত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে ঋণী। আপনাদের পাশে থেকে, আপনাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেই সেই দায় কিছুটা হলেও পূরণ করতে চাই।”

তিনি উল্লেখ করেন, চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের সংগ্রাম চলমান। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ ও ভূমির অধিকারসহ মৌলিক বিষয়গুলোতে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। “আমি জাতীয় সংসদে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছি এবং ভবিষ্যতেও তুলে ধরব, ইনশাআল্লাহ,”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। তিনি বলেন, নির্বাচনের সময় ২৮টি চা বাগান পরিদর্শন করে শ্রমিকদের দুর্ভোগ কাছ থেকে দেখেছেন। পানির সমস্যা, শিক্ষা-স্বাস্থ্য সুবিধার অভাব, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় উপকরণের সংকট নিরসনে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “এগুলো দীর্ঘদিনের সমস্যা, সমাধানে কিছুটা সময় লাগবে। তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি—বাগানের উন্নয়নে কাজ চালিয়ে যাব।”

বক্তারা বলেন, চা বাগান দেশের ইতিহাস, ঐতিহ্য ও গর্বের অংশ। এই সবুজ বাগান শুধু অর্থনীতির চালিকাশক্তি নয়, এটি সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। বাগান বাঁচলে শ্রমিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলে দেশ এগিয়ে যাবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, শ্রমিক নেতা খাইরুন আক্তার, লালন পাহানসহ অনেকে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews