1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে অবরুদ্ধ নাসীরুদ্দীন ও সারজিস প্রটোকলে ঢাকার পথে অনিয়ম আর দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার! শায়েস্তাগঞ্জে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন দেওন্দী চা বাগানে শুল্ক ফাঁকি দিয়ে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ চুনারুঘাটের রিংকু রায় গরুর খামারের আড়ালে করেন চুরির গরুর ব্যাবসা কাউন্সিলরকে ঘিরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে উত্তাল শায়েস্তাগঞ্জ, মানববন্ধনের ঘোষণা শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির, ১৫০ জন পেলেন চশমা চুনারুঘাটে ধাওয়া শেষে আটক ডাকাতি মামলার আসামী, জব্দ প্রাইভেটকার চুনারুঘাটে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি, ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়েও কারসাজি চুনারুঘাটে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে কালবৈশাখী ঝড়, পাহাড়ি ঢলে কৃষকের চোখে অশ্রু

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

নাহিদ মিয়া, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুরে গত কয়েক দিনের টানা ঝড়, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে সোনাই নদী ও কয়েকটি পাহাড়ি ছড়ার তীরবর্তী এলাকায় পাড় উপচে পানি ঢুকে রোপা আমন, সবজির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি এবং প্রতিদিনই কালবৈশাখী ঝড় হচ্ছে। এসব এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায়, অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের রঘুনন্দন পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বযে চলা সোনাই নদী, রঘুনন্দন পাহাড় থেকে বয়ে আসা সিমনাছড়া, তেলমাছড়া, তেলাইন্নাছড়াসহ পাহাড়ি ছড়াগুলোর ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। এসব পাহাড়ি ছড়া ও নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়,সুলতানপুর, ভান্ডারুয়া, শাহজাহানপুর, গোয়াসনগর, নাজিরপুর, জগদীশপুরসহ বিভিন্ন এলাকায় তীর উপচে লোকালয়ে ঢুকে রোপা আমন,সবজি খেত ও মৎস খামারের মাছ ভেসে গেছে।

আন্দিউড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, গত এক সপ্তাহের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে। ভারি বৃষ্টিপাত হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তার পুকুর সহ এলাকার বেশিরভাগ পুকুর বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে সব মাছ ভেসে গেছে। তেলিয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন চৌধুরী জানান, তার পুকুরের সব মাছ ভেসে গেছে। টানা ৩৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরে ৪ ঘন্টা বিদ্যুৎ ছিল। আবারও ঝড়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি হওয়ায় প্রায় ৩২ ঘন্টা যাবত বিদ্যুৎ নেই। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

মাধবপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ঝড় বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করে যাচ্ছেন। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, টানা ঝড় বৃষ্টি ও পাহাড়ি ঢলে শাহজাহানপুর ইউনিয়নের বেশিরভাগ পুকুরের মাছ ভেসে গেছে। সবজি ও ধানের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা মৎস কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, ভারি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে।মৎস চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদ বিন কাশেম জানান, সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করার কাজ চলছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews