Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

কৃষি সংবাদ

বানিয়াচংয়ে ধান কাটার শ্রমিক সংকট, বৃষ্টিতে ৯শ হেক্টর জমি প্লাবিত

By কালনেত্র
এপ্রিল ২৯, ২০২৬ 1 Min Read
০

 

শিব্বির আহমদ,বানিয়াচং: হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান কাটার শ্রমিক সংকট চরমে। একদিকে জমিতে পাকা ধান, অন্যদিকে শ্রমিক সংকটের কারণে কৃষকরা সোনালী ফসল গোয়ালে তুলতে পারছেন না।

এছাড়া ঘন ঘন বৃষ্টির কারণে জমিতে পানি আসায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা যাচ্ছে না। ফলে অন্তত ১০/১২ বছরের মধ্যে এত প্রতিকূল পরিবেশের মধ্যে পড়েননি কৃষকরা। এতে করে এ বছর উৎপাদন ব্যয় তুলতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে আছেন কৃষকরা।

উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক চন্দ্র জানান, উপজেলায় এ বছর ৩৩ হাজার ৭শত ৫ হেক্টর জমি আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১লাখ ৪৪ হাজার ২শত ৫৮ মেট্টিক টন। মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত ১২ হাজার ২শত ১০ হেক্টর জমি কর্তন হয়েছে।

ইতোমধ্যে ২ দিনের বৃষ্টিতে ৯ শত ৫০ হেক্টর জমি প্লাবিত হয়েছে।

একদিকে নেই শ্রমিক, অন্যদিকে টানা বৃষ্টিতে চোখের সামনেই পাকা ধান তলিয়ে যাচ্ছে।

সূত্র আরও জানায়, উপজেলায় অন্যান্য বছর বাহির থেকে অধিক পরিমাণে ধান কাটার শ্রমিক আসলেও এ বছর ২ হাজার ৬ শত শ্রমিক আসছে। এক্ষেত্রে দেশীয় শ্রমিক অনেক কম হওয়ায় শ্রমিক সংকটের কারণে ধান কাটা যাচ্ছে না।

কৃষক আবুল আহমদ জানান, এ বছর ধান কাটার শ্রমিক অনেক কম। বৃষ্টির কারণে মেশিন জমিতে যাচ্ছে না। বজ্রপাতসহ বিভিন্ন কারণে ধান কাটার শ্রমিকরা পেশা বদল করায় কৃষকরা সমস্যায় পড়েছেন। এতে করে ব্যয়ও অনেক বেড়ে গেছে। সবদিক মিলিয়ে ভাবছি বাপ-দাদার পেশা থেকে সরে যাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, শ্রমিক সংকটের ব্যাপারে ডিসি স্যারের কাছে প্রয়োজনীয় চাহিদা দেওয়া হয়েছে। আশা করি শ্রমিক পেলেই সংকট কেটে যাবে।

দ.ক.সিআর.২৬

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে লক্ষাধিক টাকার মহাসড়কের গাছ নিধন

Next

হবিগঞ্জে আড়াই হাজার হেক্টর জমির পাকা ধান হাওরে তলিয়েছে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র