1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

ঝালকাঠীর পুত্রবধূ শাম্মী আক্তারকে নিয়ে উচ্ছ্বাস-উদ্দীপনা

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মিজানুর রহমান মুবিন: ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনে ঝালকাঠীর পুত্রবধূ শাম্মী আক্তার মনোনীত হওয়ায় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে এবং এলাকাজুড়ে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী আসনের তালিকা প্রকাশ করা হলে সেখানে সাবেক সাংসদ ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মী আক্তারের নাম অন্তর্ভুক্ত করা হয়।

শাম্মী আক্তার ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের কল্যাণকাঠী গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজের স্ত্রী। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং রোকেয়া হলের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ছাত্র রাজনীতিতে সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডে ধারাবাহিক সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং নানা প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পূর্বে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ে আস্থা অর্জন করেন। পরবর্তীতে তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক পদে অধিষ্ঠিত হন।

শাম্মী আক্তারের রাজনৈতিক পথচলায় স্বামী মোশারফ হোসেন সবুজ তাকে সাহস ও সহযোগিতা দিয়ে আসছেন বলে জানা গেছে। এ বিষয়ে মোশারফ হোসেন সবুজ বলেন, তার স্ত্রী সাবেক সাংসদ শাম্মী আক্তার ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি থেকে মনোনীত হওয়া ঝালকাঠি বিএনপি পরিবার ও জেলাবাসীর জন্য আনন্দের বিষয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ চূড়ান্ত তালিকায় তার নাম ঘোষণার পর ঝালকাঠি বিএনপি পরিবার ও সাধারণ মানুষ যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন, সে জন্য তারা কৃতজ্ঞ।

এদিকে বিএনপির প্রকাশিত তালিকায় মোশারফ হোসেন সবুজের পাশবর্তী ইউনিয়নের মেয়ে, ঝালকাঠী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেবা আমিন খানের নামও রয়েছে। পাশাপাশি এনসিপি জামায়াত জোট থেকে ঝালকাঠীর মেয়ে ডা. মাহামুদা মিতুর নাম প্রকাশিত হওয়ায় জেলায় তিনজন নারী সাংসদ নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে ঝালকাঠিবাসীর মধ্যে উচ্ছ্বাস আরও বৃদ্ধি পেয়েছে।

ঝালকাঠীর নিজ এলাকা এবং শ্বশুরবাড়ির উন্নয়নে নীতিনির্ধারণী পর্যায়ে শাম্মী আক্তার কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলাবাসী।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews