1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত শাম্মী

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন লাভ করেছেন চুনারুঘাটের তৃণমূল থেকে উঠে আসা নেত্রী শাম্মী আক্তার। সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য সংরক্ষিত নারী আসনে দলটির চূড়ান্ত মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেত্রী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক এবং দলের মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে জেলার সাংগঠনিক ভিত শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবম জাতীয় সংসদেও তিনি সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।

শাম্মী আক্তার দলের দুঃসময়ে জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে থেকেছেন। তার এই মনোনয়ন তৃণমূলের রাজনীতির জয় বলে মনে করছেন অনেকেই।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews