1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

লাখাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার করাব গ্রামের গোপেশ সূত্রধর নামে এক ব্যক্তি কে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতর পরিবার সূত্রে জানা যায়, করাব গ্রামের মৃত গোপাল সূত্রধরের ছেলে গোপেশ সূত্রধর তিন দিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজের পর গত শনিবার ৫ এপ্রিল এলাকার দুইজন ব্যক্তি ওই এলাকার মাদকসম্রাট নামে পরিচিত কামাল মিয়ার বাড়ি থেকে গোপেশ কে  উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে ।

নিহতর ছোট ভাই পরেশ সূত্রধর জানায় কামাল মিয়া সহ কয়েকজন তার ভাইকে কামাল মিয়ার বাড়িতে আটক রেখে তিন দিন মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে পরে আমাদের  পাড়ার দুইজন লোক অসুস্থ অবস্থায় গোপেশ কে তার বাড়িতে দিয়ে যায়।

গোপেশ দুইদিন মৃত্যুর যন্ত্রণায় চটপট করতে থাকে  মঙ্গলবার  তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়  সেখানে কর্মরত ডাক্তাররা  তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারসহ এলাকাবাসীর ধারণা পরিকল্পিতভাবে তার ওপরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে লাশ বাড়িতে আনার পর এলাকার কয়েকজন ব্যক্তি নিহতর পরিবারের সদস্যদের কাছে বলেন গোপেশ কে কামাল মিয়ার বাড়িতে আটক রেখে নির্যাতন করে বিভিন্ন জায়গায় জখম করেছে। গোপেশ কে অনেক মারধর করার পর সে মারাত্মকভাবে অসুস্থ হওয়ার পর তাকে দুইজন লোককে খবর দিয়ে গোপেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে কামাল মিয়া।

মঙ্গলবার ৭ এপ্রিল রাতে লাখাই থানার অফিসার ইন সার্চ ওসি জাহিদুল হক এর নির্দেশনায় সাব ইন্সপেক্টর মইনুল ইসলাম খান সুরতাল করে ।

লাখাই থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। তিনি আরো বলেন  বুধবার ৮ই এপ্রিল ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হবিগঞ্জ মর্গে ময়নাতদন্ত করছে না বলে জানিয়েছেন নিহত গোপেসের পরিবার।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট