1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

আহম্মদাবাদের সম্ভাবনাময় প্রার্থী লিটন জমাদার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: ২০২৬ সালের জুলাই থেকে প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরুর সম্ভাবনা রয়েছে, যেখানে মেয়াদ শেষ হওয়া ও প্রশাসক দ্বারা পরিচালিত ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে তরুণ সমাজ সেবক লিটন জমাদারের নাম। অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তাঁর সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

লিটন জমাদার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের আঃ জাহির জমাদারের সন্তান। ছিলেন প্রবাসী। ইতোপূর্বে তাঁর পিতা ও সে এলাকার ইউপি সদস্য হিসেবে জনগনের সেবা করে গেছেন।

দীর্ঘদিন (২বার) ধরে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনের সাথে যুক্ত থাকা লিটন জমাদার স্থানীয়ভাবে একজন পরিচিত মুখ। সামাজিক কর্মকাণ্ড এবং সংকটকালে সাধারণ মানুষের পাশে থাকার কারণে তাঁর একটি নিজস্ব সমর্থকগোষ্ঠী গড়ে উঠেছে বলে স্থানীয় কর্মীরা দাবি করছেন।

আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর নাম বারবার আলোচনায় আসায় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনী পরিবেশ অনুকূলে থাকলে তিনি এবার চমক দেখাবেন।

অনেকের মতে, আগের নির্বাচনগুলোর অভিজ্ঞতা ও তরুণ ভোটারদের সাপোর্ট এবার তাঁর জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করতে পারে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট