1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

মানবপাচার রুখতে সামাজিক সচেতনতা জরুরি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদন: মানবপাচার একটি জঘন্যতম অপরাধ ও সামাজিক ব্যাধি, যা রুখতে কেবল আইন নয়, ব্যাপক সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টা জরুরি। প্রলোভন ও অনিরাপদ অভিবাসন রোধে পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সর্বস্তরের মানুষের সচেতনতা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

বর্তমানে মানবপাচারের মতো জঘন্য অপরাধের শিকড় অনেক গভীরে। অনেক ক্ষেত্রে দেখা যায়, মূল অপরাধীদের সাথে তাদের পরিবারের সদস্যরাও (যেমন: স্ত্রী বা নিকটাত্মীয়) পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত থেকে এই অপকর্মে সহায়তা করে।

আইনের কাছে আমাদের দাবি:
তদন্তের মাধ্যমে শুধু মূল অপরাধী নয়, বরং যারা এই অবৈধ উপার্জনের সুবিধাভোগী এবং অপরাধের গোপন সহযোগী, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক। অপরাধী যে-ই হোক, তার পরিচয় কেবল ‘অপরাধী’।

সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত—

১. সন্দেহজনক লেনদেন বা গতিবিধি দেখলে প্রশাসনকে জানানো।

২. অপরাধীদের সামাজিকভাবে বয়কট করা।

৩) বিদেশে উচ্চ বেতনের প্রলোভন বা অবৈধ পথে বিদেশ যাত্রার ফাঁদ সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং অন্যকে জানানো।

৪) গ্রাম বা মহল্লা পর্যায়ে পাচারবিরোধী কমিটি গঠন করে সন্দেহভাজনদের ওপর নজর রাখা।

৫) নারীদের সচেতন করার মাধ্যমে শিশু ও নারী পাচার অনেকাংশে কমানো সম্ভব।

৬) দালালদের অবৈধ কৌশল সম্পর্কে সবাইকে অবহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা।

৭) বেকারত্ব দূর করতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যাতে মানুষ ভুল পথে পা না বাড়ায়!

আসুন, সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে সোচ্চার হই।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট