
আসাদ ঠাকুর, অমনিবাস : দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। চায়ের স্টল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন—সব জায়গাতেই এখন নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার নির্বাচনের সম্ভাব্য সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয় জনমত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় বারবার উঠে আসছে এক তরুণ নেতার নাম— চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন।
সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক ও নীতিনির্ধারণী মহলের অনেকেই মনে করছেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনি প্রার্থী হলে চুনারুঘাট পৌরসভার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি পৌরসভার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রয়েছে তার নিবিড় যোগাযোগ ও সুসম্পর্ক।
পৌরবাসীদের ভাষ্যমতে, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সমাজ উন্নয়নে নিরলস কাজ করার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে আলোচনায় আসেন উপজেলা সেচ্ছাসেনক দলের সদস্য সচিব ফারুক আহমেদ লিপু। শিক্ষা, খেলাধুলা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা এবং নানা সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার কারণে তিনি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এছাড়াও মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি এলাকায় বিশেষভাবে পরিচিত।
স্থানীয় সচেতন মহল ও ভোটারদের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি, রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে আব্দুল মান্নান রুমন অন্যদের থেকে আলাদা। তাদের মতে, অবহেলিত এই পৌরসভাকে একটি আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তর করতে তার মতো শিক্ষিত, তরুণ ও সাহসী নেতৃত্বের প্রয়োজন।
এ বিষয়ে আব্দুল মান্নান রুমন বলেন, “আমি পদ-পদবীর চেয়ে মানুষের সেবাকে বেশি গুরুত্ব দেই। চুনারুঘাট আমার জন্মভূমি ও প্রাণের শহর। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি দুর্নীতিমুক্ত, উন্নত পৌরসভা গড়ে তুলতে আমি সবসময় কাজ করে যেতে চাই।”
নির্বাচনী আমেজ বাড়ার সাথে সাথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা—সবখানেই এখন একটি আলোচনাই বেশি শোনা যাচ্ছে। অনেকেরই প্রত্যাশা, আগামী পৌরসভা নির্বাচনে আব্দুল মান্নান রুমনকে মেয়র হিসেবে দেখতে চায় চুনারুঘাট পৌরবাসী।
দ.ক.সিআর.২৬