1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জে খোয়াই নদীর থেকে ১০ ট্রাক মাটি আটক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

জিয়াউর রহমান সাজন : হবিগঞ্জ সদর উপজেলার, রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় খোয়াই নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১০টি ড্রাম ট্রাক আটক করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) গভীর রাতে শহরতলীর রিচি ইউনিয়নের নছরতপুর এলাকায় দুর্বৃত্তরা খোয়াই নদী থেকে মাটি তুলে ১০টি ড্রাম ট্রাক বোঝাই করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ড্রাম ট্রাক গুলি আটক করেন। এসময় রিচি গ্রামের মাটি উত্তোলনকারী, মিজান নামে এক ব্যাক্তি আটক করা ট্রাক ছাড়িয়ে নিতে জোর প্রচেষ্টা চালান।

স্থানীয় সুত্রে যানা যায়, চৌধুরী বাজার ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছুলে কৌশলে মিজান সটকে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের বেলা নদী থেকে অবাধে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

ড্রাম ট্রাক গুলি আটক এর বিষয় টির সত্যতা নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে। তবে এখনো পর্যন্ত ট্রাকগুলোর মালিক বা চালকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট