1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

সুরমা চা বাগানে দুই সপ্তাহের বেতন বকেয়া, ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

নাহিদ হাসান, মাধবপুর: মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে দুই সপ্তাহ যাবত শ্রমিকদের পেমেন্ট বন্ধ থাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বাগানের শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাগানের ব্যবস্থাপক বাবুল সরকারের বাংলোর গেইটে তালা লাগিয়ে দেয়।

সুরমা চা বাগানের পঞ্চায়েত নেতা দ্বীপ কর্মকার জানান, দুই সপ্তাহ যাবত শ্রমিকদের পেমেন্ট দেওয়া হচ্ছে না। মঙ্গলবার বাগানের ব্যবস্থাপক কাউকে কিছু না জানিয়ে চলে গেছেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা তার বাংলোর গেইটে তালা লাগিয়ে দিয়েছে। এখন কর্মবিরতি চলছে, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত কমিটি আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

শ্রমিক নেতা প্রদীপ কৈরি জানান, শ্রমিকরা কেন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তা আমরা লিখিতভাবে প্রশাসন ও কর্তৃপক্ষকে অবগত করবো।

সুরমা চা বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার জানান, অর্থনৈতিক সমস্যার কারণে গত সপ্তাহে শ্রমিকদের পেমেন্ট দেওয়া হয়নি। এ সপ্তাহের পেমেন্ট দেওয়ার বিষয়টি অনিশ্চিত হওয়ায় আমি মালিকপক্ষের সাথে কথা বলতে গতকাল ঢাকায় প্রধান কার্যালয়ে এসেছি। আশা করি অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews