1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

হবিগঞ্জে নতুন এসপি তারেক মাহমুদের যোগদান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

 

স্বপন রবি দাশ : ‎হবিগঞ্জ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে মো. তারেক মাহমুদ দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২৩ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

‎দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, মো. তারেক মাহমুদ ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ ও লালবাগ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পেশাগত জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে প্রশাসনিক ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট