বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

চুনারুঘাটে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে “ঈদ আড্ডা” অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুনারুঘাটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজন করা হয় এক প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান “ঈদ আড্ডা–২০২৬”।

সোমবার (২২ মার্চ) সকাল ১০ ঘটিকায় চুনারুঘাটের পীরেরগাঁও সৈয়দ আশরাফ আলী কমপ্লেক্সে মিলিত হন উপজেলার বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থীরা।

.

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা, ভবিষ্যৎ লক্ষ্য ও স্বপ্ন তুলে ধরার পাশাপাশি নিজ এলাকা চুনারুঘাটের সার্বিক উন্নয়ন নিয়ে গঠনমূলক ভাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন। এতে পারস্পরিক মতবিনিময় ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের অধ্যাপক জনাব সৈয়দ মিছবাহ উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ডিরেক্টর জনাব সৈয়দ মোতাব্বির আলী; সেবা’র প্রতিষ্ঠাতা ও পরামর্শক ডাঃ মোহাম্মদ আব্দুল মোছাব্বির এবং বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব সৈয়দ মোশাররফ আলী আনাছ, বিশিষ্ট ব্যক্তি জনাব সৈয়দ মাহিউদ্দিনসহ আরও অনেকেই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ সংগঠক মোঃ খালিদ হাসান। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

আয়োজনে: সৈয়দ মিছবাহ উদ্দিন
অধ্যাপক, (আইপিই বিভাগ)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

বাস্তবায়নে: সেবা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews