1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: আন্তর্জাতিক মানের পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিযোগিতা ‘হাওর হ্যাকাথন: ইনোভেশনস ইন ক্লাইমেট অ্যাকশন ২০২৬’ এর চূড়ান্ত পর্বে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সেরা ১২টি দল অংশ নেয়। যেখানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য বিজ্ঞান এবং প্রাণি চিকিৎসা ও প্রাণী সম্পদ বিজ্ঞান অনুষদ থেকে অংশগ্রহণকারী তিনটি দলই নিজ নিজ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। গত বুধবার সিলেটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হাওর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন-জীবিকার বাস্তব সমস্যাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবমুখী সমাধান উপস্থাপন এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণা সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থী ও তাদের সম্মানিত মেন্টরদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, তাদের উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে হাওর অঞ্চলের টেকসই উন্নয়ন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews