
পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জে নগরে আগত মুসাফির, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে আতিথেয়তা ও ইফতারের আয়োজন করা হয়েছে। মানবিক এই উদ্যোগটি গ্রহণ করেছে দাতব্য সংগঠন Human Being (মানুষ)।
আয়োজকরা জানান, রমজানের এই পবিত্র সময়ে অনেক মুসাফির ও অসহায় মানুষ ইফতারের সময় খাবারের সংকটে পড়েন। তাদের কথা চিন্তা করে সম্মানের সাথে বসে ইফতার করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ মানবিক কার্যক্রমে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের মতে, সবার সামান্য সহযোগিতাই হতে পারে কোনো অসহায় মানুষের ইফতার করার সুযোগ। তাই মানবতার এই কাজে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
উক্ত আয়োজনটি আগামী ১৫ মার্চ ২০২৬ (২৫ রমজান ১৪৪৭ হিজরি) তারিখে জেলা প্রশাসক কার্যালয়, হবিগঞ্জ (নিমতলা) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
রমজানের এই পবিত্র সময়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
দ.ক.সিআর.২৬