1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানির স্বাধীনতা লঙ্ঘিত: ভরাটের যন্ত্রণা‌য় দমবন্ধ হবিগঞ্জের নদী-খাল হবিগঞ্জে রাতের আঁধারে মাটি কাটার মহোৎসব: নিশ্চুপ প্রশাসন লালন সাঁইজির দোল উৎসব ২ মার্চ-২০২৬ দুর্নীতি ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে- এমপি ফয়সল সরিষা ক্ষেতে নিথর এক কিশোরী: মাধবদীর সেই নির্মম প্রশ্ন হবিগঞ্জে ‘শিল্পবৃত্তি–২০২৫’ প্রদান ও সমাপনী সনদপত্র বিতরণ  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, বিভিন্ন মহলের নিন্দা ১৭ বছর পর দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে- সৈয়দ ফয়সল চুনারুঘাটে অর্থাভাবে চোখের সামনে নিভে যেতে বসেছে এক যুবকের প্রাণ নারী আসনে মনোনয়ন পেলে শাম্মী শক্তিশালী প্রতীক হয়ে উঠবেন

দুর্নীতি ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে- এমপি ফয়সল

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ ফয়সল দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণ বহু আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাদের ভোট দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে হবে। কথার সঙ্গে কাজের মিল না থাকলে জনগণের বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই জনপ্রতিনিধি হিসেবে নিজেদের সত্যিকার অর্থে জনসেবক হিসেবে গড়ে তুলতে হবে।

রোববার ( ১ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। অনুষ্ঠানে চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমপি ফয়সল বলেন, “আমি সারা জীবন সততার ওপর ভর করে চলেছি। কেউ আমার জন্য কোনো উপঢৌকন বা উপহার নিয়ে আসবেন না। আমি এসব পছন্দ করি না। আমরা সবাই পরকালের চিন্তা করি। দুনিয়া ক্ষণস্থায়ী, তাই মানুষের কল্যাণে ভালো কাজ করে যেতে হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যেন জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং এমন প্রকল্প প্রস্তাব করা হয়, যা সরাসরি জনগণের উপকারে আসে।▫️

তিনি দাবি করেন, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তেমনি তার আদর্শ অনুসরণ করে বর্তমান সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন ও জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে।
এমপি ফয়সল সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে চুনারুঘাটকে একটি সুন্দর, আধুনিক ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা চান এবং এমপি ফয়সল সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট