1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জে হাইওয়ে ক্যাম্পের ফলে যানজট ও অপরাধ কমছে চুনারুঘাটে ঝড়ে গাছ পড়ে বসতঘর ক্ষতিগ্রস্থ; থানায় মামলা প্রতিবেশীর বিরুদ্ধে সুরমা চা বাগানে মুজরি সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র হবিগঞ্জ শহরের যানজট নিরসনে সড়ক সংস্কার ও সম্প্রসারণের দাবি পাহাড়ে পুনর্জন্ম ও নবায়ন : প্রকৃতির সঙ্গে জীবনের চিরন্তন চক্র ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত গাজীপুর ইউপি সচিব কুতুবুল ইসলাম কবি-সাংবাদিক হাবীব ইমনের প্রয়াণ গানঃ মানুষের হৃদয়ের ভাষা, সময়ের সেতুবন্ধন  নাসিরনগরে বৃটিশ নির্মিত পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ: হবিগঞ্জে বসন্তের আমেজ আর বাঙালির ঐতিহ্যবাহী পিঠার ঘ্রাণে মুখর হয়ে উঠেছিল শাপলা মাঠ। গ্রীন বাংলা সামাজিক সংগঠন–এর আয়োজনে এবং শ্রীহট্ট উদ্যোক্তা প্ল্যাটফর্ম–এর সহযোগিতায় একদিনব্যাপী “বসন্ত বরণ ও পিঠা মেলা” আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল, সাংস্কৃতিক পরিবেশনা এবং বসন্তবরণ উৎসবকে ঘিরে দর্শনার্থীদের ছিল ব্যাপক উপস্থিতি। পরিবার–পরিজন নিয়ে অংশগ্রহণকারীরা উৎসবের আমেজ উপভোগ করেন।

মেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আয়োজক কমিটি এবং অংশগ্রহণকারী স্টল উদ্যোক্তাদের প্রতি শ্রীহট্ট উদ্যোক্তা প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট