1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থেকে যুবক নিখোঁজ, থানায় ডায়েরি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়া বাজার এলাকা থেকে সোহেল মিয়া (৩১) নামের এক বাকশক্তিহীন যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবার শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত রোববার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টার দিকে কাকিয়া বাজার এলাকা থেকে সোহেল মিয়া নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের (কাকিয়া বাজার) দক্ষিণ সিরাজনগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত দুলাল মিয়া ও মাতার নাম হাসনা বেগম। তিনি অবিবাহিত।

নিখোঁজ সোহেল মিয়ার শারীরিক বর্ণনা :
উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গঠন ছোটখাটো। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল তা পরিবার নিশ্চিত করতে পারেনি। পরিবারের ভাষ্য, ঘটনার সময় তিনি স্বাভাবিক আচরণ করছিলেন এবং কাউকে কিছু না জানিয়েই বের হয়ে যান।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭১০৯৩৭৮৭৬

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট