1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে খোয়াই থিয়েটারের শোকসভা অনুষ্ঠিত গৃহবধূ থেকে জননেত্রী: নির্বাচনী প্রচারণায় নতুন দৃষ্টান্ত স্থাপন সিমি কিবরিয়ার সিলেট-১ আসনে আব্দুল মুক্তাদির নির্বাচিত: অভিনন্দন জানালেন জহিরুল হক (হিরু) ধর্মীয় ও সামাজিক কাজে বিল্লাল মিয়ার সহযোগিতা রমজান আসলে আরও বাড়ে লাখাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ চা শ্রমিকদের বিপুল ভোটে জয়ী বিএনপি প্রার্থী ফয়সল- কালনেত্র হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী ফয়সল বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে চুনারুঘাটে নির্বাচন এখন পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক চুনারুঘাটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত— হবিগঞ্জে মঞ্চায়িত “কবর কিংবা শশ্মানের গল্প’ মঞ্চ-নাটকের এক বছর আজ

হবিগঞ্জে খোয়াই থিয়েটারের শোকসভা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: খোয়াই থিয়েটার–এর নাট্যকর্মী ড. মাসুদ নিকসন–এর পিতা মীর আহমেদ মোল্লা–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি। এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি রাত ৭টায় থিয়েটারের কার্যালয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তোফাজ্জল সোহেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকান্ত গোপ। সভার শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য মো. যুবায়েদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, দপ্তর সম্পাদক ওসমান গণি রুমী, রাজন দাশ, ইয়াছিন, আরিফ, চৌধুরী তাওহীদ বিন আজাদসহ অন্যান্য সদস্যরা। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে হবিগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় মীর আহমেদ মোল্লা ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট