1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে মঞ্চায়িত “কবর কিংবা শশ্মানের গল্প’ মঞ্চ-নাটকের এক বছর আজ হবিগঞ্জে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি হবিগঞ্জ-৪ আসনে বিজয়ের স্বপ্ন দেখছে বিএনপি হবিগঞ্জ জেলায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন- কালনেত্র মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার নির্বাচনে দশ লক্ষ বাহিনী, দেশজুড়ে নিরাপত্তা বলয়- কালনেত্র

হবিগঞ্জে সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালনকারী সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসক আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে পর্যবেক্ষক কার্ড তুলে দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে হবিগঞ্জের চারটি সংসদীয় আসনে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৩০০ জন সাংবাদিক দায়িত্ব পালন করবেন। নির্বাচনী পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে তারা মাঠে সক্রিয় থাকবেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করলে নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা আরও বৃদ্ধি পাবে। তিনি সকল সাংবাদিককে নির্বাচনী আচরণবিধি মেনে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা হয়। নির্বাচনকে ঘিরে জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে দায়িত্বশীলতা ও উৎসাহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট