1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে মঞ্চায়িত “কবর কিংবা শশ্মানের গল্প’ মঞ্চ-নাটকের এক বছর আজ হবিগঞ্জে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হবিগঞ্জে সাংবাদিকদের মাঝে নির্বাচনী পর্যবেক্ষক কার্ড বিতরণ নির্বাচন ঘিরে চুনারুঘাটে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ওসি সফিকুল ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি হবিগঞ্জ-৪ আসনে বিজয়ের স্বপ্ন দেখছে বিএনপি হবিগঞ্জ জেলায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন- কালনেত্র মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার নির্বাচনে দশ লক্ষ বাহিনী, দেশজুড়ে নিরাপত্তা বলয়- কালনেত্র

হবিগঞ্জে মঞ্চায়িত “কবর কিংবা শশ্মানের গল্প’ মঞ্চ-নাটকের এক বছর আজ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: আজ থেকে ঠিক এক বছর আগে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে মঞ্চায়িত হয় আলোচিত মঞ্চ-নাটক ‘কবর কিংবা শশ্মানের গল্প’। নাট্যকার ও নির্দেশক শাহীন রহমানের রচনা ও নির্দেশনায় এবং তামিম আহমেদের সহ-পরিচালনায় নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে।

নাটকটির যাত্রা শুরু হয় ২০২৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে আয়োজিত এক অডিশনের মাধ্যমে। নির্বাচিত শিল্পীরা ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত টানা ১৫ দিনব্যাপী কর্মশালায় অংশ নেন। এই কর্মশালার মধ্য দিয়ে খোয়াই থিয়েটারের নাট্যকর্মী ও সদস্য চৌধুরী তাওহীদ বিন আজাদ, জি. এম. তৌহিদ উজ-জামান অর্পণ, অভিক রোহান, তানজিরা আহমেদ, সুরাইয়া সামান্তা পুস্পিতা, শাহীন আহমেদ, রাহুল দাশ রনি, বৈশাখী ভট্টাচার্য, স্পর্শ, সন্দি, নিপা, রিফাত, ইয়াত্রিফ, পলি ও শ্রেয়া নাটকটিতে অভিনয় করেন।

বিগত সরকারের কর্মকাণ্ড ও জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত নাটকটি সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে প্রতীকী ভাষায় তুলে ধরে। বিষয়বস্তুর গভীরতা ও মঞ্চ উপস্থাপনার কারণে নাটকটি দর্শক ও নাট্যবোদ্ধাদের প্রশংসা কুড়ায়।

১৭ ফেব্রুয়ারি ২০২৫ মৌলভীবাজারে অনুষ্ঠিত বিভাগীয় নাট্যোৎসবে নাটকটি অংশগ্রহণ করে। ওই উৎসবে সিলেট বিভাগের চারটি নাটক—সিলেটের ‘অনুবর্তন’, মৌলভীবাজারের ‘বাল্মিকী প্রতিভা’, সুনামগঞ্জের ‘হা-হা-কার’ এবং হবিগঞ্জের ‘কবর কিংবা শ্মশানের গল্প মঞ্চায়িত হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে হবিগঞ্জের নাটক কবর কিংবা শ্মশানের গল্প দল মুনির চৌধুরী প্রথম নাট্যউৎসব ২০২৫-এ অংশগ্রহণের গৌরব অর্জন করে।

২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মুনির চৌধুরী প্রথম জাতীয় নাট্যউৎসব-এ দেশের ৮ বিভাগ ও ১৮ জেলার নাটক মঞ্চায়িত হয়। এর মধ্যে হবিগঞ্জের নাটক ‘কবর কিংবা শশ্মানের গল্প’ ছিল অন্যতম প্রশংসিত প্রযোজনা। নাটকটি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সফলভাবে মঞ্চায়িত হয়।

এক বছর পেরিয়ে গেলেও নাটকটি আজও শিল্পকলার মঞ্চ ও দর্শক হৃদয়ে একটি সময়-সচেতন, প্রতিবাদী ও স্মরণীয় নাট্যপ্রযোজনা হিসেবে সাক্ষ্য হয়ে আছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট