
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, “বিএনপি এমন একটি দল যারা সবসময় মানুষের কল্যাণ কামনা করে।” শনিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পথসভায় ইশতিয়াক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মেয়র, বিএনপি নেতা নাজিম ঊদ্দিন সামছু। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণ সভায় অংশ নেন।
এসময় বক্তারা এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তারা বলেন, শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
ধ.ক.সিআর.২৬