1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের জয়ের প্রত্যাশায় ঐক্যবদ্ধ বিএনপি

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

সারোয়ার নেওয়াজ শামীম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ এর গুরুত্বপূর্ণ আসন হবিগঞ্জ ৪ মাধবপুর-চুুনারুঘাট আসন। এই আসনে প্রার্থী ৯জন, এর মধ্যে আলোচনায় (তিন ৩) জন রয়েছেন। সর্বোচ্চ আলোচনায় বিএনপির মনোনীত সৈয়দ মোঃ ফয়সল। তিনি সাবেক কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সাবেক জেলা বিএনপির সভাপতি।

অপর দিকে ১০দলীয় জোটের প্রার্থী খেলাফত মজিলিসের মহাসচিব ড: আহমদ আব্দুল কাদের মোল্লা এবং ইসলামি ফ্রন্টের মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। এই দুই প্রার্থীর তেমন কোন আলোচনা পাওয়া যায় না। সর্বস্ব আলোচনায় এবার সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষের আলোচনা।

চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন এলাকা ঘুরে জনগণের মধ্যে যে আলাপ-আলোচনা পেলাম তার সিংহভাগেই তারা ধানেরশীষের প্রার্থীকে রাখছেন।

জনগণ বলছেন যে প্রার্থীগণ আসছেন তাদের মধ্যে ফয়সল সাহেবই এইবার নির্বাচনে জয়ী হবেন।

চা বাগান অধ্যসিত জনপথ চুনারুঘাট-মাধবপুরে মোট ভোটারের বিশাল অংশ চা শ্রমিক, তাদের মধ্যে এবার যে সাড়া জাগিয়েছেন সৈয়দ মো: ফয়সল এবং তার দুই সন্তান তা অতীতের সকল নির্বাচনের চেয়ে ভিন্ন।

চা শ্রমিকরা বলছে, আমরা আগের মত নই, আমরা এবার ধানেরশীষের প্রার্থীকে ভোট দিব।

অপরদিকে চা বাগানে অন্য প্রার্থীদের তেমন কোন সমর্থক বা কর্মী চোখে পড়ার মতো নাই। প্রায় চা শ্রমিকরাই ধানেরশীষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

চুনারুঘাট-মাধবপুরের অধিকাংশ এলাকায় নির্বাচনী ইশতেহার ঘোষণার পর হতে বিভিন্ন এলাকার নারী-পুরুষ ভোটারের সাথে আলাপ করে জানতে পারি যে, ধানেরশীষের প্রার্থী সৈয়দ ফয়সলকে তারা দীর্ঘদিন যাবৎ চিনেন এবং জানেন, তাই তারা স্বপ্রণোদিত হয়েই এবার ধানের শীষে ভোট দিবেন বলে জানান।

অন্য প্রার্থীগণ রাজনৈতিকভাবে এলাকায় তেমন একটা পরিচিত নন।কিন্তু সৈয়দ মোঃ ফয়সল দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের সাথে সু সম্পর্ক গড়ে তুলেছেন। এর মধ্যে তার দুই ছেলে জনগণের মাঝে আলোড়ন সৃষ্টি করছেন। মহিলা ভোটাররা তার বড় ছেলের কথা বার্তায় আকৃষ্ট হচ্ছেন, চা শ্রমিকরা ছোট ছেলের দিকে আকৃষ্ট হচ্ছেন তাছাড়া এই  এলাকায় বিএনপির নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে।

বিএনপির ভোট, প্রার্থীর ব্যক্তি ইমেজ, প্রার্থীর পারিবারিক ইমেজ সহ সব মিলিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তা পর্যালোচনা করে আমরা কাউকে ধানের শীষের  কাছাকাছি পাচ্ছি না। ভোটার, সমর্থক এবং দলিয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণাসহ এখন পর্যন্ত আলোচনায় ধানের শীষ এগিয়ে।

অপর দিকে হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের জয়ের প্রত্যাশায় ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরাও।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট