1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাটে বিজিবির প্রেস ব্রিফিং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় সাবেক এমপি শাম্মী চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান

নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাটে বিজিবির প্রেস ব্রিফিং

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম।

তিনি বলেন, বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করে নির্বাচন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করছে। হবিগঞ্জ জেলায় ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি জেলার চারটি আসনের নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে এসব উপজেলায় পৃথক পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছেন সদস্যরা।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মোট ৬৪৭টি ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান আরও বলেন, নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। নিয়মিত ভোটকেন্দ্র পরিদর্শন ও মহড়াও চলছে।
বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এসব এলাকার ভোটকেন্দ্রগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তবাসী ভোটাররা যেন শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনী দায়িত্বের পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি। গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন সদর ও সীমান্তের ১৬টি বিওপি থেকে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে সাতজন আসামিসহ প্রায় ২৬ কোটি ৯১ লাখ ৮৭ হাজার ৮২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা হয়েছে।

তিনি বলেন, হবিগঞ্জ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির নজরদারি দিনরাত অব্যাহত থাকবে। দায়িত্ব পালনে বিজিবি দৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট