1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় সাবেক এমপি শাম্মী চুনারুঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শবে বরাত পালিত বাহুবলে ভূমিখেকোদের দাপট, বিপর্যস্ত কৃষিজমি ও সড়ক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে লাখাইয়ের আইনজীবী কারাগারে লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হাট-বাজারে প্রচারণায় সাবেক এমপি শাম্মী

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

চুনারুঘাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের বিজয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাম্মী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চুনারুঘাট মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, চায়ের দোকান, জনসমাগমস্থল ও গ্রামীণ জনপদে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

প্রচারণাকালে শাম্মী বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কাজ করছে। আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। তাকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে।”

তিনি আরও বলেন, চুনারুঘাট মাধবপুর এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। এ সময় তিনি তরুণ ভোটারদের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারণা কার্যক্রমে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক লিপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী প্রচারণা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট